×

জাতীয়

গণমিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন বিএনপির নেতাকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

গণমিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন বিএনপির নেতাকর্মীরা

এক দফা দাবিতে রাজপথে ১৫ দিন পর আবারও সরব হয়েছে বিএনপি। দাবি আদায়ে একচুল ছাড় না দেয়ার হুঁশিয়ারি। ছবি: ভোরের কাগজ

এক দফা দাবিতে রাজপথে ১৫ দিন পর আবারও সরব হয়েছে বিএনপি। দাবি আদায়ে একচুল ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়ে গণমিছিল শুরু করেছে দলটি। পাশাপাশি হামলা-মামলা হলেও সমুচিত জবাব দেয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টায় গণমিছিল কর্মসূচি শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি। মিছিল দুটি আলাদাভাবে মিছিল নিয়ে নয়াপল্টনে দলটির কেন্দ্র কার্যালয়ে সামনে এসে মিছিল মিলিত হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে

ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্ট বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে আসবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস সামনে আসবে।

গণ মিছিলে যোগ দিতে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী বাড়তে থাকে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানারে নেতাকর্মী এসেছে।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদন্যসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App