×

জাতীয়

রাজশাহীতে তারুণ্যের রোডমার্চ রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পিএম

রাজশাহীতে তারুণ্যের রোডমার্চ রবিবার

রাজশাহীতে তারুণ্যের রোডমার্চ রবিবার। প্রতীকী ছবি

আগামীকাল (রবিবার) রাজশাহীতে বিএনপির সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত ও উজ্জীবিত করতে তারুণ্যের রোডমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে রোডমার্চে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকাল ১০টায় বগুড়ার এরুলিয়া থেকে রোডমার্চ শুরু হয়ে নওগাঁ শহর বাইপাস রোড, মান্দা, রাজশাহীর নগীর উপকণ্ঠ নওহাটা ও সবশেষে লালনশাহ চত্বর এলাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। শনিবার দুপুরে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে রোডমার্চের প্রস্তুতি তুলে ধরেন যুবদল কেন্দ্রীয় সহ-সভাপিত নুরুল ইসলাম নয়ন।

কেন্দ্রীয় যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন জানান, তারুণ্যের রোডমার্চকে সফল করতে নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বগুড়া থেকে শুরু হয়ে রোডমার্চ ১৩০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করবে। রাজশাহী শহরের প্রবেশমুখ কেশরহাটে একটি টিম রোডমার্চকে রিসিভ করবে। অন্যদিকে শীর্ষ নেতৃবৃন্দের টিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব আসা কাফেলাকে বিন্দুমোড় থেকে রাজীব চত্বর এবং সেখান থেকে লালনশাহ্ চত্বর সমাবেশস্থলে নিয়ে আসবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ, সদ্যকারামুক্ত বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মো. তারিক খালিদ ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা আহ্বায়ক মাসুদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App