×

জাতীয়

দুই উপনির্বাচনে ভোট হবে ব্যালট পেপারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫০ পিএম

দুই উপনির্বাচনে ভোট হবে ব্যালট পেপারে

ফাইল ছবি

দুই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ এর উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। এ দুই আসনেরর উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠক শেষে ইসি এ তথ্য জানিয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১ অক্টোবর সংসদ সচিবালয় এই দুই আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি একেএম শাহজাহান কামাল রাজধানীর একটি হাসপাতালে গত ৩০ সেপ্টেম্বর ভোরে মারা যান।

মঙ্গলবার কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, এ দুই আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।

আর ভোটের দিন ৫ নভেম্বর। আসন দুটিতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

মির্জা আব্বাসের ভোট কে দেবে?

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা আব্বাসের ভোট কে দেবে?

দুই থেকে তিন মাসের মধ্যে হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে

স্বাস্থ্যমন্ত্রী দুই থেকে তিন মাসের মধ্যে হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে

১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন ছিল

১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন ছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App