×

জাতীয়

কানাডাতেই দাফন হবে কবি আসাদ চৌধুরীর মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম

কানাডাতেই দাফন হবে কবি আসাদ চৌধুরীর মরদেহ

কবির ইচ্ছা থাকলেও পারিবারিক সিদ্ধান্তে কবি আসাদ চৌধুরীর জানাজা ও দাফন কানাডায় সম্পন্ন হবে।

শুক্রবার (৬ অক্টোবর) বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কবির জামাতা নাদিম ইকবাল।

তিনি জানান, জানাজার পর কবির মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের ভেতরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে দাফন করা হবে।

বৃহস্পতিবার খ্যাতিমান কবি আসাদ চৌধুরী কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবি আসাদ চৌধুরীর জামাতা দ্য ডেইলি স্টারকে বলেন, বাবার শেষ ইচ্ছে ছিল বাংলাদেশের মাটিতে তার কবর হবে। কিন্তু বর্তমানে আমাদের কেউ দেশে থাকেন না, মানে কবির পরিবারের সবাই এখানে থাকেন। সুতরাং তার সেই ইচ্ছে পূরণ করার সুযোগ হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App