×

জাতীয়

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যানার-পোস্টার লাগানো নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম

আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুমতি ছাড়া সকল প্রকার ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) রেজিস্টার জেনারেল মো.গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতিত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সকল প্রকার পোস্টার ও ব্যানার লাগানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

ইতোমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্টার ও ব্যানার লাগানো থাকলে তা আগামী তিন দিনের মধ্যে অপসারণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App