×

জাতীয়

দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রীকে হত্যাকারী যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০১:৫৯ পিএম

দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রীকে হত্যাকারী যুবক গ্রেপ্তার

জহিরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুরের চর ছয়ানী গ্রামের প্রবাসীর স্ত্রী জেকি আক্তার ও তার দুই ছেলেকে হত্যাকারী বড় বোনের মেয়ের জামাই জহিরুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেকি ও তার দুই ছেলেসহ তিনজনকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে এই খুনি। পুলিশ জহিরুলকে মঙ্গলবারই আটক করেছে। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন পুলিশ কর্মকর্তারা।

এদিকে নিহত জেকি আক্তারের পিতা হাজী আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মঙ্গলবার বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেদিন সকালে বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামের সৌদি আরব প্রবাসী শাহ আলমের বসতঘর থেকে তার স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৬) ও ছোট ছেলে মহিন (৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

চাঞ্চল্যকর হত্যা ঘটনার রহস্য উদঘাটন করতে কাজ শুরু করে পুলিশের একাধিক টিম। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জেকি আক্তারের বড় বোন শিল্পী আক্তারের মেয়ে ১৯/২০ বছর বয়সী আনিকা আক্তারের মেয়ের জামাই জহিরুল ইসলাম। আনিকার সঙ্গে তার বনিবনা ছিলো না। এ নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে কলহ চলছিল জহিরুলের। বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার খালা শাশুড়ি জেকি আক্তারের বাড়িতে আসে জহিরুল। তার আসার বিষয়টি জেকি তার বোন শিল্পীকে ফোন করে জানালে তাকে জায়গা না দিতে বলেন শিল্পী। এরপর জেকি জহিরুলকে চলে যেতে বললে সে ক্ষুব্ধ হয়। একপর্যায়ে জেকির পরিবার নিয়ে আপত্তিকর কথা বললে জেকি দা নিয়ে এগিয়ে আসে জহিরুলের দিকে। দা কেড়ে নিয়ে কোপ দিয়ে জেকিকে প্রথমে হত্যা করে জহিরুল। এসময় জেকির বড় ছেলে মাহিন এগিয়ে এলে তাকে এবং তার ছোট ভাই মহিনকে হত্যা করে।

মূলত জহিরুল তার পরিচয় আড়াল করতে জেকিকে হত্যা পরবর্তীতে তার দুই সন্তানকে হত্যা করে। তবে জেকির কন্যাসন্তান অজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায় বিছানার উপর। ঘটনার পর মঙ্গলবার সকালে কাজের মহিলা এসে দেখেন শাহ আলমের দালান ঘরের গেইট লাগানো। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে গেইট খুলে সবাই ভেতরে ঢুকেন।

ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। আর শিশু সন্তান বিছানায় অক্ষত অবস্থায় পড়েছিলো। তথ্য পেয়ে মঙ্গলবারই পুলিশ জহিরুলকে নরসিংদীর মাধবদীর আলগী গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে।

পুলিশ সূত্র বলছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্যে জহিরুলকে আজ আদালতে পাঠানো হবে। এরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ নিয়ে প্রেসব্রিফিং করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App