×

জাতীয়

বিজয়নগরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০২:৪০ পিএম

বিজয়নগরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

ছবি: ভোরের কাগজ

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, বিজয়নগর পানির ট্যাংকের কাছে গণঅধিকার পরিষদ সমাবেশ করছিল। পুলিশ ওই সমাবেশে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় পুলিশ। পুলিশের টিয়ার শেলে গণঅধিকার পরিষদসহ বিএনপির কিছু নেতাকর্মী আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ গণমাধ্যমকে বলেন, আমরা এখানে সমাবেশ করছিলাম, হঠাৎ করে পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমাদের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ সর্বমোট ২৫ জনের মতো আহত হয়েছেন। এরমধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App