×

জাতীয়

আ. লীগের প্রার্থী মমতাজকে শোকজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

আ. লীগের প্রার্থী মমতাজকে শোকজ

ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) মানিকগঞ্জ-২ নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানার স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি চিঠি মমতাজকে পাঠানো হয়েছে।

অনুসন্ধান কমিটির সূত্রে জানা যায়, নির্বাচনের ৩ সপ্তাহ আগে থেকেই এ সংসদীয় আসনে বিভিন্ন সময় সভা-সমাবেশ মতবিনিময়সহ নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য এ শোকজ করা হয়।

চিঠিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

২০১৪ সাল থেকে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন মমতাজ বেগম।

উল্লেখ্য, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা, হরিরামপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩ টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত।

ঘোষিত তফসিল অনুযায়ী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন বাছাই করা হয়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App