×

জাতীয়

১৬ আগস্ট থেকে বিআরটিসি ‘ঈদ স্পেশাল সার্ভিস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০২:২০ পিএম

১৬ আগস্ট থেকে বিআরটিসি ‘ঈদ স্পেশাল সার্ভিস’
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। তাদের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আগামী ১৬ আগস্ট থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’-এর ব্যবস্থা করেছে। এ উপলক্ষে ১০ আগস্ট থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে। বিআরটিসি জানায়, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়ার সিবিএস-২ থেকে দেশের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন ডিপোতে কোন রুটের বাস মতিঝিল ডিপো থেকে ঢাকা-নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট, কল্যাণপুর ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রাণীসংকর, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট, জোয়ারসাহারা ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের বাস ছাড়বে। মিরপুর ডিপো থেকে রংপুর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, দিনাজপুর ও নওগাঁ রুট, মোহাম্মদপুর ডিপোর নিয়ন্ত্রণে রংপুর রুট, গাজীপুর ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট এবং নারায়ণগঞ্জ ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-মাওয়া, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-মেঘনা উপজেলা, বিশ্বরোড-পাঁচদোনা রুট, কুমিল্লা ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-গৌরিপুর, ঢাকা-কুমিল্লা-বরুরা রুট। নরসিংদী ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-নরসিংদী, ঢাকা-ভৈরব রুটের বাস ছাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App