×

জাতীয়

মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে চারটি সিএনজি অটোরিকশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ১১:০৫ এএম

মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে চারটি সিএনজি অটোরিকশা
মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় একটি গ্যারেজে সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লেগে পুড়েছে চারটি সিএনজি অটোরিকশা। সোমবার (২৭ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার স্টেশনের লিডার পুলক কান্তি বড়ুয়া জানান, সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুন লেগে মঘাদিয়া এলাকার একটি গ্যারেজে চারটি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে এবং সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তিনি জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App