×

জাতীয়

দিনাজপুরে পিকআপের ধাক্কায় নিহত ৪ , আহত ৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ১০:৪৫ এএম

দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত ও  সাতজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দুটি অটোরিকশায় একদল পুণ্যার্থী কান্তজির মন্দিরে রাস মেলায় যাচ্ছিল। পথে শালবন এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান দুই অটোকেই চাপা দেয়। এতে অটো দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হন। এতে আহত হন সাতজন। ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App