×

জাতীয়

মেহেরপুরে হাতবোমা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ১২:১২ পিএম

মেহেরপুরে হাতবোমা উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রাম থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। সোমবার (৮ অক্টোবর) বেলা ১০টার সময় গোপলনগর গ্রামের বটপাকড় গাছের শিকড়ের মধ্যে থেকে লাল স্কচটেপ মোড়ানো হাতবোমাটি উদ্ধার করেন গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) জাফর। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে স্থানীয়রা পাকড় গাছের শিকড়ের মধ্যে বোমাটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখেছে। এলাকায় ভীতি সৃষ্টি করতে দুস্কৃতিকারীরা বোমাটি রাখতে পারে বলে ধারণা পুলিশের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App