×

জাতীয়

ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০১:৪৩ পিএম

ময়মনসিংহ রুটে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন বন্ধ ছিল। শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহের বলাশপুরে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ স্টেশন সুপারিটেনডেন্ট জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন। স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি মেইল ট্রেন বলাশপুরে লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, ভৈরব ও নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করলে সকাল ১০টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App