×

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৪:১৫ পিএম

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নসিমনের ১১ যাত্রী। শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে ফরিদপুর হাসপাতালসহ স্থানীয় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। নিহতরা হলেন-বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাঘুটিয় গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার, শহিদুল শেখের ছেলে সরোয়ার ও শুকুর আলীর ছেলে সাকিল। নিহত ও আহতরা সবাই একই জুট মিলের শ্রমিক। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী একটি নসিমনে ১৪ জন শ্রমিক বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে যাচ্ছিলো। শ্রমিক বহনকারী গাড়িটি জামালপুরের সোলাকুড়া রেলগেট পার হওয়ার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুট মিলের ৩ শ্রমিক নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App