×

জাতীয়

রাজধানীর উত্তরখানে এলইডি লাইটের কারখানায় অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৪:১৩ পিএম

রাজধানীর উত্তরখানে এলইডি লাইটের কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর উত্তরখান এলাকায় একটি এলইডি লাইটের কারখানায় আগুন লেগেছে। সোমবার দুপুর ১টা ২৬ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের স্টেশন অফিসার এরশাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার কাছে সংবাদ আসে দক্ষিণখানের দুবাদিয়া এলাকার মোল্লাবাড়ির একটি কারখানায় আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৪টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন লাগার প্রাথমিক কারণ ও হতাহতের কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। উত্তরখান থানা পুলিশের ডিউটি অফিসার আলমগীর বলেন, কারখানাটি উত্তরখান ও দক্ষিণখান থানার সীমানায় অবস্থিত। এটি উত্তরখান থানার আওতাধীন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় যেসব তারিখ

পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় যেসব তারিখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App