×

জাতীয়

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ তিন দস্যু আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৭, ০১:৪৩ পিএম

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে একটি পাইপগান ও ২০ রাউন্ড গুলিসহ তিন দস্যুকে আটক করেছে পুলিশ। আটক দস্যুরা হলেন শ্যামনগরের রবিউল, তালার তবিবুর ও খুলনার রুপসার শহীদুল। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা রেঞ্জের পশুরতলা খাল থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশুরতলা খালে অভিযান চালিয়ে তিন দস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগানসহ ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় রাজধানী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০

২৪ ঘণ্টায় রাজধানী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App