×

জাতীয়

মেহেরপুরের গাংনীতে দু’টি হাতবোমা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১১:৫৭ এএম

মেহেরপুরের গাংনীতে দু’টি হাতবোমা উদ্ধার

ফাইল ছবি।

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের একটি বাজার থেকে দু’টি হাতবোমা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা। রবিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের দেবীপুর বাজার থেকে হাতবোমা দু’টি উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা লাল স্কচটেপ মোড়ানো হাতবোমা দু’টি দেখতে পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বোমা দু’টি উদ্ধার করেন। এসআই মকবুল হোসেন বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে দেবীপুর বাজার থেকে দু’টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বোমা দু’টি পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার সহধর্মিণী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

আমার সহধর্মিণী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

ডিবিপ্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

ডিবিপ্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

সাভারে আবারও প্রেশার কুকার বোমা

সাভারে আবারও প্রেশার কুকার বোমা

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App