×

জাতীয়

নওগাঁয় নির্বাচনের দায়িত্ব পালনের সময় প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ১২:৩১ পিএম

নওগাঁয় নির্বাচনের দায়িত্ব পালনের সময় প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর মহাদেবপুরে দায়িত্ব পালনের সময় মাজেদুল ইসলাম (৪৮) নামে এক প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহত মাজেদুল মহাদেবপুর হাজী ধনেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়িও একই এলাকায়। জেলার মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন বলেন, সকালে পাঠাকাঠা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলাম ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণের কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর ১০ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ৬০৮টি কেন্দ্রে চার হাজার ৫৭৫টি বুথে ভোটগ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এসব কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, নওগাঁর ১১ উপজেলার মধ্যে ১০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্য ১০ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫, ভাইস চেয়ারম্যান পদে ৪০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ১০ উপজেলায় ১৬ লাখ ৯১ হাজার ১৬০ জন ভোটার রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App