×

জাতীয়

সুনামগঞ্জে আ’লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১১:২০ এএম

সুনামগঞ্জে আ’লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল মিয়াকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ধলাইপাড় গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জয়নাল মিয়া ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের গ্রাম ধলাইপাড় থেকে সেলিম মিয়া (২৬), শাহীন (৪০), ইসলামপুরের সাগর মিয়া (১৭) এবং জগন্নাথপুর উপজেলার রবিকে (২৫) আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ধলাইপাড়ের শওকত মিয়া তার বাড়ির আম গাছের নীচে জয়নাল মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, জয়নাল মিয়ার শরীরের ৩ স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিল। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App