×

জাতীয়

কোটি টাকা মূল্যের গাড়ি পাচ্ছেন ইউএনওরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০৪:৫২ পিএম

কোটি টাকা মূল্যের গাড়ি পাচ্ছেন ইউএনওরা
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যবহারের জন্য ৬৬টি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ ক্রয় করছে সরকার। এসব গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে ৫৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা। সে হিসেবে প্রতিটি গাড়ির দাম পড়বে ৯০ লাখ ৩১ হাজার টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিজ। এ সংক্রান্ত দু'টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার কমিটির আহ্বায়াক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে বাজেট বরাদ্দ হতে এসব গাড়ি ক্রয় করা হবে। গত ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য মিৎসুবিশির পাজেরো স্পোর্টস কিউএক্স মডেলের জিপ সরাসরি ক্রয় পদ্ধতিতে গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App