×

জাতীয়

রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি : ইনু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ০৩:১৪ পিএম

বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন,জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ‘ভাসানচর হবে আত্মঘাতী’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন । তিনি আরও বলেন ,রোহিঙ্গাদের কক্সবাজারে রাখা নিরাপদ না হলে অন্যত্র সরিয়ে নেয়া সরকারের সার্বভৌম সিদ্ধান্ত। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন তারা বাংলাদেশের ক্ষতি করছেন। তারা রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন। তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। তাদের উদ্বাস্তু পরিচয়ের কারণ পরিবর্তন হচ্ছে না। সুতরাং, রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হোক বা অন্য কোনো জেলায় পুনর্বাসন করা হোক, সেজন্য তাদের প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App