×

জাতীয়

শ্রীপুরে ফের কবর থেকে কঙ্কাল চুরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে আবারও কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (উত্তরপাড়া) গ্রামের ইন্নছ আলী ও নজর আলীর পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ জানান, দুই বছর আগে ধনুয়া (উত্তরপাড়া) গ্রামের উশন আলীর ছেলে নুরুল ইসলাম ও চার বছর আগে নজর আলীর স্ত্রী জহুরা খাতুন মৃত্যুবরণ করেন। ইন্নছ আলীর ছেলে রিপন মিয়া চার বছর আগে সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে স্বজনেরা তাদেরকে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করে। মঙ্গলবার সকালে নিহতের স্বজনেরা কবরের মাটি সরানো দেখলে তাদের সন্দেহ হয়। কবরস্থানে গিয়ে কবরের ভেতর কঙ্কালের অস্তিত্ব দেখতে না পেয়ে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে তারা নিজেরাই মাটি দিয়ে কবর ঢেকে দেয়। বার বার এ এলাকায় কবর খুড়ে কঙ্কাল ও লাশ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা কেউ জানায়নি। কেউ কোনও অভিযোগ করলে বিষয়টি দেখা হবে। উল্লেখ্য, ২১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে একই ইউনিয়নের নিজ মাওনা (পুঁটিমারা) গ্রামের মোহাম্মদ আলীর প্রতিবন্ধী ছেলে রফিকুল ইসলামের লাশ কবর থেকে চুরির ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App