×

জাতীয়

হঠকারী সিদ্ধান্ত নিলে ঢাকা শহর অচল করার ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০৪:৪৮ পিএম

হঠকারী সিদ্ধান্ত নিলে ঢাকা শহর অচল করার ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
সাত কলেজ নিয়ে কোনো অবৈজ্ঞানিক বা হঠকারী সিদ্ধান্ত নিলে ঢাকা শহর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু বকর বলেন, ‌পূর্ব পরিকল্পনা ছাড়াই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এতে দুই বছরের সেশনজট তৈরি হয়েছে। সেশনজট, ফল বিপর্যয়সহ ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দিয়েছে। তিনি বলেন, আন্দোলন একাডেমিক সমস্যা সমাধানের জন্য করা হয়েছে এবং তা সমাধানের দিকে যাচ্ছে। এরই মধ্যে একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের দাবিতে মাঠে নেমেছে। অধিভুক্তি বাতিল হলে মারাত্মক সমস্যা তৈরি হবে। অধিভুক্তি বাতিল নয় আমরা সমস্যার সমাধান চাই। আবু বকর আরো বলেন, সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো অবৈজ্ঞানিক বা হঠকারী সিদ্ধান্ত নেয় তাহলে সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত পুরো ঢাকা শহর অচল করে দেয়া হবে। সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কোন তালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App