×

জাতীয়

আগামী নির্বাচন সবার অংশগ্রহণের মধ্য দিয়েই অনুষ্ঠিত হবে : তোফায়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০২:০০ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণের মাধ্যমে হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে এক সেমিনারে প্রধান অতিথির ববক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন তিনি। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং সৌদি আরবের সফররত বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যে এ ‘বিজনেস সেমিনার’র আয়োজন করে এফবিসিসিআই। বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আগামী নির্বাচন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে করতে চাই। পৃথিবীর সব দেশে নির্বাচনকালীন সময়ে ক্ষমতাসীন দলই ক্ষমতায় থাকে। তারা অন্তর্বতীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে। কিন্তু নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। বাংলাদেশেও তাই হবে। আমি আশা করবো যারা ২০১৩, ১৪, ১৫ সালে হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করেছেন তারা তাদের সেই ব্যর্থতা ভুলে নির্বাচনে অংশ নেবে। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী সভাপতি কাজী আমিনুল ইসলাম, সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মোসি, এফবিসিসিআই-এর সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ। সেমিনারে এফবিসিসিআই পরিচালকরাসহ দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, শিল্পপতি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, বিনিয়োগকারি ও রপ্তানিকারক জনাব মোসাবাব আব্দুল্লাহ আলকাহতানির নেতৃত্বে সে দেশের ২২ সদস্যের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সেমিনারে অংশ নিয়েছে। অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্য উন্নয়নে বাংলাদেশ এবং সৌদিআরবের ব্যবসায়ীদের মধ্যে বিটুবি মিটিংসহ বিভিন্ন ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App