×

জাতীয়

জয়পুরহাটে আ'লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০২:৩৫ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সামছুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহতরা সবাই কুসুমসারা গ্রামের বাসিন্দা। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, আওয়ামী লীগ নেতা মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিকের সমর্থকরা এক মাস আগে কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি বেড়া দিয়ে দেয়। শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা সেই বেড়া ভেঙে দেয়। এ সময় শওকত হাবিব তালুকদার লজিকের সমর্থকরা তাতে বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় ১০ জন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App