×

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ১১:১৪ এএম

ট্রেনের ধাক্কায় গাজীপুর সিটি করপোরেশনের বিলাশপুর এলাকায় আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ওই এলাকার ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, বিলাশপুর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় আব্দুল কাদের নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই রকিবুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App