×

জাতীয়

চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৭ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে চার মেয়র প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) নিজ নিজ মনোনয়নপত্র জমা দেবেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় মনোনয়ন জমা দেবেন দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন মনোনয়নপত্র জমা দেবেন বেলা আড়াইটায়।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেবেন দুপুর ১২টায়। তাঁর প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালও আজ মনোনয়নপত্র জমা দেবেন।

আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচনের ভোটগ্রহণ হবে। এরই মধ্যে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিভাগীয় কমিশনারকে আপিল গ্রহণ ও আপিল নিষ্পত্তির জন্য আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App