×

জাতীয়

মেয়র পদে ১৪, কাউন্সিলরে ১০২৫ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭ জন করে ১৪ জন মেয়র পদের প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আর মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর সব মিলিয়ে ১ হাজার ৩০টি মনোনয়ন দাখিল করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমার শেষ সময়। ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মনোনয়ন জমার শেষ সময় পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলে ডিএনসিসিতে মনোনয়ন জমা দিয়েছেন ৪৭০ জন। এ সিটিতে ৫৪টি সাধারণ ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। উত্তর সিটিতে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান। অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, ডিএসসিসিতে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সবমিলিয়ে এই সিটিতে মনোনয়ন দাখিল করেছেন ৫৬৯ জন। এ সিটিকে ৭৫টি সাধারণ ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। দক্ষিণে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App