×

জাতীয়

সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ০১:৫৬ পিএম

সুনামগঞ্জের দিরাই- মদনপুর সড়কের দরহাহপুর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় দিরাই ও শাল্লা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে ৮টার দিকে একটি মালবাহী ট্রাক দিরাই যাওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে নীচে পড়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় শতাধিক যানবাহন সড়কে দু’পাশে আটকা পড়ে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ঘটার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্রিজ ভেঙে নীচে পড়া ট্রাকটিকে উদ্ধারের কাজ চলছে। তবে ব্রিজটি মেরামত করতে কমপক্ষে ৭দিন সময় লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App