×

জাতীয়

চলছে ভোট গণনা, ফলাফল রাতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৭ পিএম

চলছে ভোট গণনা, ফলাফল রাতে

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন-২০২০ ইং

জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন। এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন হয়েছে। এ বছর মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৬০ জন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনে কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এ নির্বাচনকে ঘিরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। নির্বাচনে ৫ প্যানেলে মোট ৮৯ জন প্রার্থী রয়েছেন। ডিইউজে ইতিহাসে এবারই সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সভাপতি প্রার্থী রয়েছেন ৫ জন। তারা হলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী, নাসিমা আক্তার সোমা। সাধারণ সম্পাদক পদে মোট ৮ প্রার্থী। এতে আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন ছাড়াও অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App