×

জাতীয়

করোনায় জরুরি সাহায্য পেতে ফোন করুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০১:৫০ পিএম

করোনায় জরুরি সাহায্য পেতে ফোন করুন

সাহয্য পেতে ফোন করুন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এমন সময় ঘরে বসেই নিতে পারবেন ডাক্তারের পরামর্শ। সর্দি-কাশি ও জ্বরে চিকিৎসকের পরামর্শটা এ মুহূর্তে সবচেয়ে জরুরি। এ কারণে সকল ধরনের জরুরি সাহায্য পেতে ফোন করতে পারেন নিচের নম্বরগুলোতে-

সর্দি-কাশি-জ্বরে চিকিৎসকের পরামর্শ নিতে যোগাযোগ করুন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এই দুই নম্বরে : ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২। এ ছাড়া সেখানে যোগাযোগের ই–মেইল: [email protected]

করোনাবিষয়ক তথ্য পেতে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে ভিজিট করুন corona.gov.bd ওয়েবসাইটে। অথবা স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নম্বরে ১৬২৬৩ অথবা স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বরে ৩৩৩ কল দিন। দাফন কার্যক্রমে সহায়তা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই যুগ্ম সচিবের মুঠোফোন নম্বরে : ০১৭১২০৮০৯৮৩ ও ০১৫৫২২০৪২০৮ যোগাযোগ করুন।

করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য যোগাযোগ করুন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে ফোন বা এসএমএস করা যাবে, প্রতি দিন এবং যেকোনো সময়। টোল ফ্রি নম্বর: ১০৯

দন্ত রোগের চিকিৎসা পেতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্যদের মুঠোফোনে যোগাযোগ করে চিকিৎসা নেয়া যাবে। নম্বর: ০১৭১১১৩৬৩৬২, ০১৭৪১৪৯০১৩৪, ০১৭১১৫৪০০৪৫, ০১৭১১৯৩৭৫৯০, ০১৭১১৮০০০৪৯, ০১৭১২৪৮৬৫৪৮ ০১৭১৫০৭৫৭৪০, ০১৭১৭২১১১০৫, ০১৮১৭৫৪১০০৫ ও ০১৮১৭০৯৪৩৩১।

জরুরি ত্রাণ পেতে যোগাযোগ করুন ঢাকা জেলা প্রশাসনের দুই হটলাইনে : ০২৪৭১১০৮৯১, ০১৯৮৭৮৫২০০৮। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এসব নম্বরে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলে করোনাভাইরাস–সংক্রান্ত চিকিৎসা তথ্য ও পরামর্শ সেবা চালু করা হয়েছে। তা হলো- মগবাজার: ৯৩৫৫২৭৭, মোহাম্মদপুর: ০১৩১১-৯৪৬৪৩২, মাজার রোড, মিরপুর: ০১৩০১-৫৯৬৮৩৯, বর্ধিত পল্লবী, মিরপুর: ০১৭৭০-৭২২১৯৪ এবং উত্তরা: ০১৩১৪-৭৬৬৫৪৫।

সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে ০১৭৬৯০৪৫৭৩৯ এই নম্বরে কল দিন।

আর মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে ৯৯৯ অথবা ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ ফোন দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App