×

জাতীয়

স্বামী বঙ্গবন্ধুর খুনি, শুনেই জ্ঞান হারান জরিনা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৭:৫৫ পিএম

স্বামী বঙ্গবন্ধুর খুনি, শুনেই জ্ঞান হারান জরিনা!

ডানে মাজেদের স্ত্রীর প্রতীকী ছবি।

নিজের বয়সের চেয়ে ৩৩ বছরের ছোট জরিনাকে বিয়ে করে কলকাতার পার্ক স্ট্রিটের বেডফোর্ড লেনে রীতিমত ‘সুখের সংসার’ পেতেছিলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ। বুড়ো বয়সে কন্যা সন্তানের বাবাও হয়েছেন। টিউশনি করতে করতে দাদন আর সুদের ব্যবসাও ধরেছিলেন। নিজের আসল পরিচয় মুছে দিয়ে নাম রেখেছিলেন আলি আহমেদ। আর এসব ঘটনা ঘূণাক্ষরেও বুঝতে পারেননি উলুবেড়িয়ার তরুণী জরিনা। টেরও পাননি দুই দশকেরও বেশি সময় ধরে পলাতক জীবন যাপন করেছেন তার শান্ত ভদ্র শিক্ষক স্বামী। বছর দশেক আগে প্রথম স্বামী মারা যাওয়ার পর পরিবার থেকে বয়স্ক শিক্ষক স্বামীর সঙ্গে তার বিয়ে হয়। গেল এক দশকেও জরিনা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি, তার ৭৩ বছরের বৃদ্ধ স্বামী আদতে আত্মগোপন করে থাকা বঙ্গবন্ধুর কলঙ্কিত খুনি! গেল ২১ ফেব্রুয়ারি পার্কস্ট্রিটের বাড়ি থেকে ওষুধ কিনতে বের হয়ে স্বামী আলি আহমেদ নিখোঁজ হন। আর বাড়ি ফেরেননি। তার ফোনও সুইচড অফ। কিছু বুঝতে না পেরে জরিনা আর পাঁচজনের মতোই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করান। এরপর পথ চেয়ে থাকতে থাকতে গত ৮ এপ্রিল পত্রিকার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদের গ্রেপ্তারের খবর পান। এরপরই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ খবরের সঙ্গে যে ছবি ছাপা হয়েছে তা তো তার ঘরের মানুষের। আলি আহমেদ বলে যার সঙ্গে গত দশ বছর ধরে তিনি বিবাহিত জীবন কাটাচ্ছেন। এই মানুষটারই ফাঁসি হবে! সমস্ত ঘটনা জানার জরিনা বাকরুদ্ধ হয়ে পড়েন। বার বার জ্ঞান হারাতে থাকেন। এভাবে একেবারেই অসুস্থ হয়ে পড়েন। পর তার স্বামীর ছবি দেখতে পান। তার স্বামীর আসল নাম ক্যাপ্টেন আব্দুল মাজেদ। সে বঙ্গবন্ধুর খুনি! এমন সংবাদ পেয়ে জরিনার মাথায় আকাশ ভেঙে পড়ে। বঙ্গবন্ধুর খুনি মাজিদের গ্রেফতারির খবর পেয়ে। কারণ সে খবরের সঙ্গে যে ছবি ছাপা হয়েছে, তা তো তাঁর ঘরের মানুষের! আলি আহমেদ বলে যাঁর সঙ্গে ১০ বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন তিনি! এই মানুষটারই ফাঁসি হবে! সমস্ত ঘটনা জানার পরে কার্যত বাকরুদ্ধ হয়ে যান তিনি। অসুস্থও হয়ে পড়েন। জ্ঞান হারাতে থাকেন বারবার। আরো পড়ুন-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু

মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

বিক্ষোভ মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই মন্দিরের জমি দখলের অভিযোগ

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

জুয়ার আসরে ব্যস্ত যুবদল নেতা-বিজিবি সদস্য, আটক ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App