×

জাতীয়

চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৮:২৪ এএম

চলে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

সাহারা খাতুন

চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। থাইল্যান্ডের বাবরুনগ্রাড হাসপাতালে ব্যাংকক স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ২৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন।

তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে বামুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান।গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

এদিকে, সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকপ্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App