×

জাতীয়

অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম

অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেয়া হবে

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আগামীতে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে দাম বেঁধে দেয়া হবে।

রবিবার (১০ মার্চ) সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে দেখলাম ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে, এই পণ্যগুলোর দাম কেউ এ মাসে (রমজান) বাড়াতে পারবে না।

তিনি বলেন, আমরা এবার হয়তো পারি নাই। ইনশাআল্লাহ আমাদের সাপ্লাই চেইন ইম্প্রুভ ও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নিশ্চিত করে আগামীতে কেবিনেটের অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটা কমপ্লিট লিস্ট তৈরি করবো। সেই অনুযায়ী সাপ্লাই বাড়ানো এবং পণ্যের নির্ধারিত দাম আমরা যাতে ঠিক করতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 চার দিন গ্যাসের স্বল্পচাপে ভুগবে সারা দেশ

চার দিন গ্যাসের স্বল্পচাপে ভুগবে সারা দেশ

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

কত টাকা বেতন পান গার্মেন্টসকর্মীরা

কত টাকা বেতন পান গার্মেন্টসকর্মীরা

গাজীপুর-সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর-সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App