×

জাতীয়

মঈন খান

সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই আ.লীগের একমাত্র লক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৪:৪৫ পিএম

সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই আ.লীগের একমাত্র লক্ষ্য

দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, বর্তমান সরকার সব ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, মানুষের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। 

তিনি বলেছেন, দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, তখন এখনকার মতোই অরাজকতা পরিস্থিতি হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 

বুধবার (২০ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে  বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তিনি বলেন, শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে ভীত তারা। মানুষের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।


এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে, সরকার ততই হেয় হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে সরকার বিরোধীদলগুলোকে কীভাবে আয়ত্তে আনতে চেয়েছিল। তাদের সবধরনের কৌশল ব্যর্থ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App