×

জাতীয়

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৯:১০ পিএম

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠা নামার দড়ি ছিঁড়ে নিচে পড়ে নিহত ৫ যাত্রীর মধ্যে তিনজন একই পরিবারের।

নিহতরা হলেন- মুক্তা (২৩) ও বেল্লাল (২৬) স্বামী-স্ত্রী।  আর মাইশা তাদের তিন বছর বয়সী মেয়ে। তাদের বাড়ি পিরোজপুরে।

নিহত বাকি দুজন হলেন- রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)। রিপন হাওলাদারের বাড়ি পটুয়াখালী। তিনি রাজধানীর ভাটারা থানা এলাকায় থাকতেন। এছাড়া রবিউলের বাড়ি ঠাকুরগাঁও।

সদরঘাট নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকাত আলী বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় কোনো আহত বা নিখোঁজ নেই। 

আরো পড়ুন: সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৫

এসআই লিয়াকাত আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। নিহতদের মরদেহ এখন মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি বলেন, নিহত স্বজনরা যদি ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে চান তাহলে তাদেরকে নৌ-পুলিশের কাছে আবেদন করতে হবে। তাদের আবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ৩টার দিকে সদরঘাটের ১১নম্বর পন্টুনের সামনে এ ঘটনা ঘটে। 

ঢাকা নদী বন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন বলেন, সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App