×

জাতীয়

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৯ পিএম

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১২

ছবি: ভোরের কাগজ

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ঝালকাঠি পৌরসভার এলাকার গাবখান ব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সবার নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। জানা গেছে নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় খুলনা-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। পরে পাশে থাকা বেশ কয়েকটি অটোরিকশাসহ খাঁদে পড়ে যায় ট্রাকটি। ইতোমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জয়নুল ইসলাম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ঘটনাস্থলে উৎসুক জনতার প্রচুর ভিড়ের কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ১২ জনের মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঝালকাঠি সদর হাসপাতালে রাকা হয়েছে। সড়কে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App