×

জাতীয়

ভোটারবিহীন নির্বাচনে কোন আনন্দ নেই

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৬:১৬ পিএম

ভোটারবিহীন নির্বাচনে কোন আনন্দ নেই

ফাইল ছবি

ভোটারবিহীন নির্বাচনে আনন্দ নেই, সৌন্দর্যও নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার (৪ মে) সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

রাশেদা সুলতানা বলেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রভাবশালীরা এই নির্বাচনে প্রভাব খাটালে, কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।

স্থানীয় এমপিদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, আপনারা দয়া করে আপনাদের জায়গায় থাকেন। আপনার মান, ইজ্জত, মর্যাদা আপনি রক্ষা করবেন। প্রার্থীরা এমপিদের আশীর্বাদপুষ্ট হয়ে কারো সুবিধা নিলে দয়া করে সরে আসেন। এরকম অবস্থা যদি দাঁড়ায়, যদি অভিযোগ আসে তাহলে প্রার্থিতা বাতিলও হতে পারে।

রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। এছাড়া আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলা নির্বাচনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App