×

জাতীয়

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৪:৪৬ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

ছবি: সংগৃহীত

আগামী ৫ জুন কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিলো। সোমবার (১৩ মে) সুপ্রিম কোর্টের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। 

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রিট পিটিশন নং ৫৩২০/২০২৪ এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন, ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এ বিষয়ে চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোয়াইব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আমাদেরকে ৫ জুন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়টি অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App