×

জাতীয়

সারাদেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০২:৫১ পিএম

সারাদেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ

ওবায়দুল কাদের

সারাদেশে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পড়া বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার।  বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণে নিতে পেরেছি। এখন মোটামুটি সবাই হেলমেট পরে। কিন্তু ঢাকার বাইরেও একটা পলিসি নেয়া দরকার। ডিসি, এসপিদের জানাতে হবে যদি মোটরসাইকেল চালকদের কাউকে হেলমেটবিহীন অবস্থায় পাওয়া যায়, তবে তাদের ফুয়েল দেয়া হবে না। পুরো বাংলাদেশে এ নিয়ম জারি করতে হবে। এ নীতিতে সিদ্ধান্ত নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, এতকিছু করে কি লাভ কোনো ফলাফল আসছে না। এত রাস্তা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, টানলে করা হচ্ছে কিন্তু যানজট বা দুর্ঘটনা কমছে না। সবাই তো আমাকে বলে। খালি ঢাকা শহরে করলে তো হবে না, পুরো বাংলাদেশে করতে হবে নো হেলমেট, নো ফুয়েল। এই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম। প্রতি বছর বলা হয় আগের বছর থেকে কম হচ্ছে সড়ক দুর্ঘটনা। কিন্তু টিম ওয়ার্ক কোথায়। রেজাল্ট না পেলে কথা শুনতে হয় আমার। বিআরটিএর চেয়ারম্যানকে তো কথা শুনতে হয় না।

এতো উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বলেন, সড়কে পরিবহনে যদি শৃঙ্খলা না আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ।

ঈদের আগের চেয়ে ঈদের পরে সড়ক দুর্ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা ঘটে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা মানুষ হিসেবে আমাকে কষ্ট দেয়। একটা মন্ত্রণালয়ে এতদিন দায়িত্ব পালন করার পরও সড়ক দুর্ঘটনা কমছে না। অথচ নিয়ম তো এমন হওয়া উচিত ছিল, এই বছরের ঈদে যে যানজট এবং দুর্ঘটনা ঘটবে, আগামী বছর তা আরো কমবে। কিন্তু সেখানে দুর্ঘটনা বাড়ছে। তাহলে আমরা কী কাজ করছি? আমাদের টিম ওয়ার্কের কী সফলতা আছে? এমন প্রশ্ন করেন তিনি।

সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান সভায় কার্যবিবরণী নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সড়ক আইনে বলা আছে সভার কথা। কিন্তু এটা হচ্ছে ছয় বছর পর। এখানে আরো স্টেকহোল্ডার লাগবে। মশিউর রহমান রাঙ্গা, বাস-ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশন, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি থাকলে ভালো হবে।

শাহজাহান খান এসময় বিআরটিএর চেয়ারম্যানকে লাইসেন্স কতগুলো পেন্ডিং আছে-সেই বিষয়ে প্রশ্ন করেন। বিআরটির চেয়ারম্যান জানান, ৩ লাখ ৭৯ হাজার লাইসেন্স কার্ড দেওয়া হয়নি। তবে শাহাজাহান খান এই সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, এই সংখ্যা ৭ থেকে ৮ লাখ।

শাহাজাহান বলেন, দুর্ঘটনা হলেই গতির দোষ দেয়া হয়। তবে গবেষণা করে দেখা গেছে অন্য কারণ আছে। এ সময় তিনি তারেক মাসুদ ও মিশুক মুনীরের দুর্ঘটনার উদাহরণ দেন। তিনি বলেন, দুর্ঘটনা হলেই শুধু পুলিশ প্রতিবেদনে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App