×

জাতীয়

কোটা আন্দোলন

আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন কাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:২৯ পিএম

আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন কাদের

শিক্ষার্থীদের ক্লাশে ফিরে যাওয়ার আহ্বান।

আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগস্টের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে কোটা সংস্কার চূড়ান্ত শুনানির মাধ্যমে নিস্পত্তি হবে। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করার আহবান জানান তিনি।

বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

সেতুমন্ত্রী বলেন, আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাশে ফিরে যাওয়ারও আহ্বান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন।

আরো পড়ুন: আপিল বিভাগের আদেশের পর কোটা নিয়ে যা জানা গেল

আরো পড়ুন: কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ, স্থবির ঢাকা, দুর্ভোগ চরমে

আরো পড়ুন : আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন অ্যাটর্নি জেনারেল

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।

এ সময় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ঢাকায়, তিনি কিছুটা অসুস্থ। এছাড়া চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রীযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেই তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই তাসনিয়ার ভাই ও বাবার সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ, জনদুর্ভোগ চরমে

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

হবিগঞ্জে মামলা করবো, তারপর যাবো : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App