×

জাতীয়

অনির্দিষ্টকালের জন্য দেশের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম

অনির্দিষ্টকালের জন্য দেশের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা দাবিতে কারফিউ জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন রবিবার (৪ আগস্ট) রাতে মুঠো বার্তায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে শনিবার (৩ আগস্ট) রাতে মো. নাহিদ হাসান খাঁন অনিবার্য কারণবশত রবিবার সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা জানান।

স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে চলাচল শুরু করে। পরে কারফিউ শিথিল থাকা মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করছিল। পরে আন্তঃনগর ট্রেন চালুরও পরিকল্পনা করা হয়। তবে হঠাৎ রবিবার (৪ আগস্ট) রাতে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা বাংলাদেশে রেলওয়ে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে ১৮ জুলাই দুপুর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করে।

কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল বৃহস্পতিবার (১ আগস্ট) স্বল্প পরিসরে শুরু করার সিদ্ধান্ত হয় মঙ্গলবার। ৩০ জুলাই রেল মন্ত্রণালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানানো হয় ২-৩ দিন পর আন্তঃনগর ট্রেনগুলো চালু হতে পারে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করা হয়।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App