×

জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে নিউমার্কেট থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির একটি সূত্র।

৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে।

 আরো পড়ুন: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১০১ নেতাকর্মীর বিরুদ্ধে আরেক হত্যা মামলা

জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার। ২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২ এর উপ-অধিনায়ক ও একই বছর লে. কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি।

২০১৩ সালের ডিসেম্বরে তিনি কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App