×

জাতীয়

ইউপি চেয়ারম্যানদের অপসারণ নিয়ে যা জানালেন উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম

ইউপি চেয়ারম্যানদের অপসারণ নিয়ে যা জানালেন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের কোন সিদ্ধান্ত আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হাসান আরিফ বলেন, ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না। যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কী রকম আছে, যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেয়া হবে। আর জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য যে কাজগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যেন চালু থাকে এবং গ্রামীণ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে সেজন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন, তাদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। 

আরো পড়ুন: ৮৭৬ জনপ্রতিনিধিকে একযোগে অপসারণ

তিনি বলেন, সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, এই সরকার রুটিন সরকার নয়। একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছে। আমরা তাদেরই প্রতিনিধি। ছাত্র-জনতা যে দাবি-দাওয়া কার্যকরের জন্য আমাদের উপর বিশ্বাস রেখেছে সেটার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি মাত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App