×

জাতীয়

নিউমার্কেটে ব্যবসায়ী হত্যা: হাসিনা-কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:১৫ পিএম

নিউমার্কেটে ব্যবসায়ী হত্যা: হাসিনা-কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় আব্দুল ওয়াদুদ (৪৫) নামে এক ব্যবসায়ী গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে বুধবার (২১ আগস্ট) নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছে। মামলায় মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল ও সালমান এফ রহমানকেও আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেট এক নম্বর গেটের সামনে আসামিগণের সরাসরি নির্দেশ ও অংশগ্রহণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করলে ৭-৮ জনের বেশি আহত হন। ওই সময় প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আব্দুল ওয়াদুদ। আসামিদের নিক্ষিপ্ত এলোপাতাড়ি গুলিতে তিনি মাথার পেছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান। 

এতে আরো বলা হয়, আহতবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ২১ জুলাই হাসপাতালে ভগ্নিপতি ওয়াদুদের লাশ সনাক্ত করেন মামলার বাদী আব্দুর রহমান। নিহতের দাফন প্রক্রিয়াসম্পন্ন ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে। 

নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App