×

জাতীয়

বাবু মোল্লা হত্যা

শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম

শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

অটো গাড়ির চালক বাবু মোল্লাকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভগ্নিপতি মাসুদ রানা বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ মামলার আবেদনটি হাতিরঝিল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিন।

আরো পড়ুন: শিক্ষার্থী ইয়ামিন হত্যা: হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই মামলার ভুক্তভোগী বাবু মোল্লা তার ভগ্নিপতি মাসুদ রানার সঙ্গে জুম্মার নামাজ পড়তে যান। পরে নামাজ পড়ে বাসায় ফেরার পথে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App