×

জাতীয়

উপদেষ্টা পরিষদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, কালো টাকা সাদা করার বিধান বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৪:০২ পিএম

উপদেষ্টা পরিষদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক, কালো টাকা সাদা করার বিধান বাতিল

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি এতদিন চলছিল ছিল তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার কিছু অর্থ সংগ্রহ করতে পারলেও তা দেশের আর্থিক খাতে বিশেষ কোনো প্রভাব ফেলেনি। বরং এর ফলে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। তাই অর্থ পাচারের বিরুদ্ধে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ সংশোধনের বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা পরিষদ ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়।

আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ

এই সিদ্ধান্তগুলোকে দেশের সুশাসন ও মূল্যবোধের পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App