×

জাতীয়

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

ছবি: সংগৃহীত

চলমান আন্দোলনের মুখে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়টি যাচাই-বাছাই করে এ ব্যাপারে সুপারিশ করতে একটি কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা বলা হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে বলে জানান সিনিয়র সচিব।

আরো পড়ুন: স্বামীসহ গ্রেপ্তার সাবেক এমপি হেনরি

সোমবার চাকরির বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল পর্যন্ত কয়েক শ চাকরিপ্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। এতে রাজধানীর বেইলি রোড এলাকায় কাকরাইল-মৎস্যভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App