×

জাতীয়

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম

পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক তিনি।

বুধবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারী কর্ম কমিশনের সভাপতি পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে ড. মোবাশ্বের মোনেম দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সেই কাল পর্যন্ত সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

উল্লেখ্য, আগের দিন মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সোহরাব হোসাইন। সেই সঙ্গে পদত্যাগ করেন আরো ১২ সদস্য। তবে ২ সদস্য করেননি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

পুতুলের পদত্যাগের নেপথ্যে যেসব অভিযোগ

পুতুলের পদত্যাগের নেপথ্যে যেসব অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App