×

জাতীয়

দুর্গাপূজা ঘিরে ৩৫ অপ্রীতিকর ঘটনা, আটক ১৭: আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পিএম

দুর্গাপূজা ঘিরে ৩৫ অপ্রীতিকর ঘটনা, আটক ১৭: আইজিপি

ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যার প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা এবং ২৪টি জিডি হয়েছে। এসব  ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বনানী পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি বসুন্ধরা ও উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

ময়নুল ইসলাম বলেন, এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজাকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী  তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App